Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৪৯

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

মূসা ইবন ইসমাঈল (রহঃ) ...... সাঈদ ইবন জুবায়র (রাঃ) বলেনঃ আমি আবদুল্লাহ ইবন উমার (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’নবীজ-জার’-কে হারাম করেছেন। তখন আমি ভীত-সন্ত্রস্ত হয়ে ইবন আব্বাস (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করিঃ ইবন উমার (রাঃ) কি বলেন, তা কি আপনি শুনেছেন? তিনি বলেনঃতিনি [ইবন উমার (রাঃ)] কী বলেন? তখন আমি বলিঃ তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’নবীয-জার’-কে হারাম করেছেন। তখন আমি জিজ্ঞাসা করিঃ ’জার’ শব্দের অর্থ কি? তিনি বলেনঃ ’জার’ ঐ পাত্র, যা মাটি দ্বারা তৈরি করা হয়।

ছবি বানান