দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৬৬
তিনি বলেনঃ একদা আমি আবদুল কায়স গোত্রের কয়েকজন মহিলার সাথে আইশা -এর নিকট হাযির হই। এরপর আমরা তাঁর কাছে খেজুর ও আংগুরের তৈরী নবীয সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ আমি এক মুষ্টি খেজুর ও এক মুষ্টি আংগুর নিয়ে একটি পাত্রে রাখতাম। এরপর তা হাত দিয়ে মিশিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পান করাতাম।