দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৬৭
তাঁরা উভয়ে আধ-পাকা খেজুর দিয়ে তৈরী নবীযকে এমতাবস্থায় মাকরুহ মনে করতেন, যখন তা কেবল আধ-পাকা খেজুর দ্বারাই তৈরী করা হতো। আর তাঁরা এটাকে ইবন আব্বাস (রাঃ)-এর অভিমত হিসাবে মনে করতেন। কেননা, ইবন আব্বাস (রাঃ) বলেছেনঃ আমার সন্দেহ হয় যে, যেন তা মুযযাআ না হয়ে যায়, যে সম্পর্কে আবদুল কায়স গোত্রকে নিষেধ করা হয়েছিল। (রাবী বলেনঃ) আমি কাতাদা (রাঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করি যে, মুযযাআ-এর অর্থ কি? তিনি বলেনঃ লাখা এবং রৌগন পাত্রে যে নবীয তৈরী করা হয়, তাকে মুযযাআ বলে।