Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৭২

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যয়নব বিনত জাহাশ (রাঃ)-এর ঘরে অবস্থান করতেন, তখন তিনি সেখানে মধুর শরবত পান করতেন। এরপর আমি এবং হাফসা (রাঃ) এরূপ পরামর্শ করি যে, আমাদের মধ্যে যারই কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, সে যেন বলিঃ আমি আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ অনুভব করছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের কারো কাছে উপস্থিত হন, তখন তিনি এরূপ উক্তি করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমিতো যয়নব বিনত জাহাশের ঘরে মধুর শরবত পান করেছি। এখন থেকে আমি আর তা পান করবো না। তখন এ আয়াত নাযিল হয়ঃ 'হে নবী! আপনি কেন হারাম করলেন তা, যা হালাল করেছেন আল্লাহ্‌ আপনার জন্য। এর দ্বারা আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করেন? নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়ালু।' এরপর আইশা এবং হাফসা -এর প্রতি এরূপ নির্দেশ দেওয়া হয় যে, তাঁরা যেন আল্লাহ্‌র নিকট তাওবা করেন। অন্যথায় আল্লাহ্‌ স্বীয় নবীকে তোমাদের চাইতে উত্তম স্ত্রী প্রদান করতে সক্ষম।

ছবি বানান