Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৭১

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য কিশমিশের নবীয তৈরী করা হতো। তিনি তা সমস্ত দিন পান করতেন, পরদিনও পান করতেন এমন কি তার পরদিন সন্ধ্যা পর্যন্ত তা পান করতেন। এরপর তাঁর নির্দেশে তা খাদিমদেরও পান করানো হতো অথবা তা ঢেলে ফেলে দেওয়া হতো। ইমাম আবূ দাঊদ বলেনঃ খাদিমদের পান করানোর অর্থ হলো, তারা তা নষ্ট হয়ে তাতে মাদকতা সৃষ্টি হওয়ার আগেই পান করতো।

ছবি বানান