দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৮১
তিনি বলেনঃ হুযায়ফা (রাঃ) মাদায়েনে ছিলেন। তিনি পানি চাইলে জনৈক গ্রাম্য লোক একটি রূপার পাত্রে তাঁর জন্য পানি আনে। তিনি তা দূরে নিক্ষেপ করে বলেনঃ আমি এটি এজন্য দূরে নিক্ষেপ করেছি যে, আমি এ ব্যক্তিকে এরূপ করতে নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার নিষেধ শোনেনি। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড়, দীবাজের তৈরী কাপড় পরিধান করতে এবং রূপার পাত্রে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ এগুলো দুনিয়াতে কাফিরদের ব্যবহারের জন্য এবং তোমরা এগুলো আখিরাতে পাবে।