দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৮২
তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীর সংগে একজন আনসারের নিকট গমন করেন, যিনি তাঁর বাগানে পানি দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি তোমার কাছে পুরাতন সুরাহীতে রাতের ঠাণ্ডা পানি থাকে , নয়তো আমি মুখ লাগিয়ে নহরের পানি পান করবো। তিনি বলেনঃ হ্যাঁ, আমার কাছে পুরাতন সুরাহীতে রাতের পানি আছে।