দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৮৭
যিনি বনূ সুলায়মের অন্তর্ভুক্তি ছিলেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার নিকট আগমন করেন। তিনি তাঁর সামনে খাবার পেশ করলে, তিনি হায়সার কথা বলাতে, তাও তাঁর সামনে হাযির করেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শরবত পেশ করেন, যা তিনি পান করেন এবং অবশিষ্ট পানীয় ডান দিকে অবস্থানকারী ব্যক্তিকে দেন। পরে তিনি খেজুর খেয়ে তার আটি তর্জনী এবং মধ্যমা আংগুলের উপর রাখেন। অবশেষে তিনি চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে, আমার পিতাও দাঁড়ান এবং তিনি তাঁর বাহনের লাগাম ধরে বলেনঃ আপনি আমার জন্য আল্লাহ্র নিকট দু’আ করুন। তখন তিনি বলেনঃ ইয়া আল্লাহ্! আপনি তাদের যে রিযিক দিয়েছেন তাতে বরকত দান করুন। আপনি তাদের ক্ষমা করুন এবং তাদের উপর রহম করুন।