আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৮৮
তিনি বলেনঃ একদা আমি মায়মূনা (রাঃ)-এর ঘরে উপস্থিত ছিলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করেন এবং তাঁর সঙ্গী ছিলেন খালিদ ইবন ওয়ালীদ (রাঃ)। তখন কিছু লোক দুটি দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) ভুনা করে দুটি কাঠের উপর রেখে তাঁর সামনে পেশ করে, যা দেখে তিনি থুথু নিক্ষেপ করেন। তখন খালিদ (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ, হ্যাঁ, আমি তা খেতে ঘৃণা করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য দুধ আনা হয় এবং তিনি তা পান করেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন কোন খাদ্য খাবে, তখন সে যেন বলেঃ ইয়া আল্লাহ্! আপনি এ খাদ্যে আমাদের জন্য বরকত দিন এবং আমাদের এর চাইতে উত্তম খাদ্য প্রদান করুন। আর তোমাদের কেউ যখন দুধ পান করবে, তখন সে যেন বলেঃ ইয়া আল্লাহ্! আপনি এ দুধের মধ্যে আমাদের জন্য বরকত দিন এবং আমাদের এর চাইতে অধিক প্রদান করুন।