দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭১০
তিনি বলেন, একদা আমরা বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের কখনো কোন কাজে প্রেরণ করেন, তখন আমরা কখনো এমন কাওমের কাছে যাই যারা আমাদের মেহমানদারী করে না। এব্যাপারে আপানার অভিমত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেনঃ যদি তোমরা কোন কাওমের কাছে যাও এবং তারা তোমাদের জন্য মেহমানদারীর উপকরণ যোগাড় করে দেয়, তবে তোমরা তা গ্রহণ করবে। আর যদি তারা তা না করে, তবে তোমরা তাদের থেকে মেহমানদারীর সে হক আদায় করে নেবে, যা তাদের পক্ষে দেওয়া সম্ভব।