দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৫১
তিনি বলেনঃ একদা তাঁর খালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ঘি, পনীর এবং দব্ব হাদিয়া হিসাবে পাঠান। তখন তিনি ঘি ও পনীর হতে কিছু খান এবং দব্ব প্রত্যাখ্যান করেন কিন্তু তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে খাওয়া হয়। যদি তা হারাম হতো, তবে কখনো তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে খাওয়া হতো না।