আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৫২
তিনি বলেনঃ একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে মায়মুনা (রাঃ) এর ঘরে যান। তখন সেখানে একটি ভুনা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালে মায়মুনা (রাঃ)-এর ঘরে অবস্থানকারী জনৈক মহিলা বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উক্ত বস্তু সম্পর্কে জানিয়ে দিন, যা তিনি খাওয়ার ইচ্ছা করেছেন। তখন তাঁরা বলেনঃ এতো দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে)। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত সরিয়ে নেন। খালিদ (রাঃ) বলেন, তখন আমি বললামঃ এটা কি হারাম? তিনি বললেনঃ না, তবে যেহেতু এটা আমাদের দেশে হয় না, সেজন্য আমি এটাকে ঘৃণা করছি। খালিদ বলেনঃ একথা শুনে আমি তা টেনে নেই এবং খেয়ে ফেলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যক্ষ করেন।