Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৫৩

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একটি সেনা বাহিনীতে ছিলাম। সেখানে আমরা কয়েকটি দব্ব শিকার করি এবং এর একটি ভুনা করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে রাখি। তিনি একটি কাঠ দিয়ে তার আংগুল গণনা করে বলেনঃ বনূ ইসরাঈলের একটি দলের আকৃতি পরিবর্তন হয়ে যমীনের জন্তুতে পরিণত হয়েছিল। কিন্ত আমি জানি না, সেটি কোন জন্তু। রাবী বলেনঃ তিনি তা খান নি এবং অন্যকে খেতে নিষেধও করেননি।

ছবি বানান