দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৬৮
সাহল ইবন বাককার (রহঃ) ...... আমর ইবন শুআয়ব তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের দিন গৃহ-পালিত গাধার গোশত এবং নাপাক জিনিস ভক্ষণকারী পশুর গোশত খেতে নিষেধ করেন। আর তিনি এদের উপর আরোহণ করতে এবং এদের গোশত খেতেও নিষেধ করেন।