দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৬৯
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফড়িং সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ এরা আল্লাহ্র অগণিত সেনা। আমি তা খাই না এবং আমি একে হারামও বলি না। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ মু’তামির (রহঃ) তাঁর পিতা হতে, তিনি আবূ উছমান (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি তাঁর সনদে সালমান -এর কথা উল্লেখ করেননি।