দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৪৭
ইবরাহীম ইবন মাহদী (রহঃ) .... শিফা বিনত আবদুল্লাহ (রাঃ) বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসেন, যখন আমি হাফসা (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তিনি আমাকে বলেনঃ তুমি তাকে কেন নামলা শিখাও না, যেমন তুমি তাকে লেখা শিখিয়েছ?