Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৪৮

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেনঃ একবার আমি এক নদী অতিক্রমকালে তাতে গোসল করি। গোসলের পর জ্বরভাব দেখা দেয়। এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌঁছলে তিনি বলেনঃ তোমরা আবূ ছাবিতকে শয়তান হতে (আল্লাহর নিকট) পানাহ চেয়ে বল। সে বলে, তখন আমি বলিঃ হে আমার নেতা! মন্ত্র কি উপকারী? তিনি বলেনঃ মন্ত্র তো কেবল বদ-নজর, সাপের দংশন ও বিচ্ছুর কামড়ের জন্য। ইমাম আবূ দাউদ বলেনঃ হুমা হল এক প্রকারের বিষধর সাপ এবং তার দংশন।

ছবি বানান