Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৫০

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) .... আনাস ইবন মালিক (রাঃ) একদা ছাবিত (রাঃ)-কে বলেনঃ আমি কি তোমার কাছে ঐ দু’আটি পাঠ করবো না, যা পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের উপর দম করতেন? তিনি বলেনঃ আবশ্যই। তখন আনাস নিম্নক্ত দু’আটি পাঠ করেনঃ اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ اشْفِهِ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا অর্থাৎ, হে আল্লাহ্‌, মানুষের রব! যন্ত্রণা দূরকারী! রোগমুক্তি দিন, রোগমুক্তির মালিক একমাত্র আপনিই। এমন রোগমুক্তি দিন যাতে কোন রোগই অবশিষ্ট না থাকে।

ছবি বানান