Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৫১

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তার পেটের ব্যথার কথা বলেন। উছমান (রাঃ) বলেনঃ ব্যথায় আমাকে অস্থির করে তুলেছে। রাবী বলেনঃ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তোমার ব্যথার স্থানকে ডান হাত দিয়ে সাতবার মাসেহ কর এবং বলঃ আউযূ বি-ইযযাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা- আজিদু। রাবী উছমান বলেনঃ আমি এ রূপ করার সাথে সাথেই আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি আমার পরিবার-পরিজন ও অন্যান্যদেরকে এরূপ করার নির্দেশ দেই।

ছবি বানান