Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৫৬

প্রায় ২ মিনিট · ১৬৯ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) .... খারিজা ইবন সালত তামীমী (রাঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে ইসলাম কবুল করেন। তিনি সেখান থেকে ফেরার সময় এমন এক কাওমের নিকট উপস্থিত হন, যেখানে একটি পাগল শিকলে বাঁধা ছিল। তখন তার স্বজনরা তাকে বলেঃ আমরা শুনেছি তোমাদের এক সাথী (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনেক ভাল জিনিস নিয়ে এসেছেন; তোমার কাছে এর কিছু আছে কি, যা দিয়ে তুমি এর চিকিৎসা করতে পার? তখন আমি সূরা ফাতিহা পড়ে দম করায় সে ভাল হয়ে যায়। তখন তারা সন্তুষ্ট হয়ে আমাকে একশত বকরী প্রদান করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এ ঘটনা বর্ণনা করি। তখন তিনি বলেন, তুমি কি এ সূরাই পড়েছিলে? রাবী মুসাদাদ্দ অন্যখানে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি এ সূরা ব্যতীত অন্য কিছু পড়েছিলে? আমি বলিঃ না। তখন তিনি তাঁর জীবনের শপথ দিয়ে বলেনঃ তুমি ইহা গ্রহন কর, লোকেরা তো মিথ্যা মন্ত্র পাঠ করে রুজী রোজগার করে খায়, আর তুমি তো সত্য দু’আ পাঠ করে খাচ্ছ।

ছবি বানান