Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৫৭

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

আহমদ ইবন ইউসুফ (রহঃ) .... সুহায়ল ইবন আবূ সালিহ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি আসলাম গোত্রে এক ব্যক্তিকে এরূপ বলতে শুনেছি যে, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বসেছিলাম। তখন তাঁর নিকট জনৈক ব্যক্তি এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! রাতে আমাকে কিছুতে দংশন করেছিল, ফলে আমি সারা রাত ঘুমাতে পরিনি। তিনি জিজ্ঞাসা করেনঃ উহা কি ছিল? সাহাবী বলেনঃ বিচ্ছু। তখন তিনি বলেনঃ যদি তুমি সন্ধ্যার সময় এটি পাঠ করতে, তবে আল্লাহ চাইলে কোন কিছু তোমার ক্ষতি করতে পারতো না। দু’আটি হলোঃ আউযূ বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা-খালাকা।’’

ছবি বানান