Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৬১

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

উবায়দুল্লাহ ইবন মু’আয (রহঃ) .... খারিজা ইবন সালত (রাঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ তিনি তার (পাগলের) উপর তিন-দিন সকাল–সন্ধ্যা সূরা ফাতিহা পাঠ করেন এবং প্রতিবার তা পাঠের পর মুখের সঞ্চিত থুথু তার উপর নিক্ষেপ করেন। ফলে, সে ভাল হয়ে যায়, অর্থাৎ বন্ধন মুক্ত হয়ে যায়। তখন তারা তাকে বকরী প্রদান করে। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। পরে রাবী মুসাদ্দাদ বর্ণিত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণিনা করেন।

ছবি বানান