আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৮৮
কুতায়বা ইবন সাঈদ ও আবদুল্লাহ ইবন মাসলামা (রহঃ) .... উরওয়া (রহঃ) বলেন, আইশা (রাঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, একদা বারীরা তার (আইশার) কাছে এসে তাঁর মুক্তিপণের টাকার জন্য সাহায্য চায়। আর তখনও তিনি তার মুক্তির জন্য কোন টাকা আদায় করেননি। তখন আইশা (রাঃ) তাকে বলেনঃ তুমি তোমার মনিবের কাছে জিজ্ঞাসা কর, যদি তিনি মানেন যে, তোমার মুক্তিপণের টাকা পরিশোধের পর, তুমি মারা গেলে তোমার পরিত্যক্ত সম্পদের মালিক আমি হব, তবে আমি তোমরা দেয়া সমস্ত টাকা পরিশোধ করে দেব। তখন বারীরা (রাঃ) তাঁর মনিবের সাথে এ ব্যাপারে কথা বললে, তারা তা মানতে অস্বীকার করে এবং বলেঃ যদি আইশা তোমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করতে চান, করতে পারেনঃ কিন্তু তোমার পরিত্যক্ত সম্পদের মালিকানা হবে আমাদের। তখন তিনি এ ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আলোচনা করলে, তিনি বলেনঃ তুমি তাঁকে খরিদ করে মুক্ত করে দাও। কেননা, যে মুক্ত করে, দাসের পরিত্যাক্ত সম্পদ তারই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেনঃ লোকদের কি হয়েছে যে, তারা এরূপ শর্ত আরোপ করে, যা আল্লাহর কিতাবে নেই। আর তারা যদি এরূপ শর্ত আরোপ করে, যার উল্লেখ কুরআনে নেই, তবে তা অবশ্যই পরিত্যাজ্য, যদি একশতবার করা হয়। আল্লাহ কর্তৃক নির্ধারিত শর্ত সত্য ও মজবুত।