Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৮৯

প্রায় ১ মিনিট · ১৩১ শব্দ

তিনি বলেনঃ একদা বারীরা (রাঃ) তাঁর মুক্তিপণের টাকার সাহায্যের জন্য এসে বলে যে, আমার মনিব আমার সাথে নয় ওকিয়ার বিনিময়ে মক্তিদানের লক্ষ্যে এরূপ চুক্তি করেছেন যে, আমি প্রতি বছর এক আওকিয়া পরিশোধ করবে। কাজেই, এব্যাপারে আপনি আমায় সাহায্য করুন। তখন আইশা (রাঃ) বলেনঃ তোমার মনিব রাযী হলে আমি তোমার দেয়া সমস্ত টাকা এক সাথে পরিশোধ করে দেব, তবে শর্ত হলো, তোমার পরিত্যক্ত সম্পদের মালিকানা হবে আমার। তখন বারীরা (রাঃ) এ ব্যাপারে তাঁর মনিবের সাথে আলোচনা করেন। রাবী, যুহরী হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেন এবং শেষে এরূপ বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকদের কি হয়েছে যে, তারা অন্যকে বলে মুক্তিপণ দেওয়ার জন্য, আর সে নিজেই তার পরিত্যাক্ত সম্পদের দাবী করে! বস্তুত দাসের পরিত্যাক্ত সম্পদের মালিক সে, যে তাকে মুক্ত করে।

ছবি বানান