Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯২৩

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেন, একদা আমরা অসিলা ইবন আসকা এর নিকট উপস্থিত হয়ে বলি, আপনি আমাদের কম-বেশি না করে একটি হাদীছ বর্ণনা করুন। এতে তিনি রাগান্বিত হয়ে বলেন, তোমাদের কেউ কুরআন পাঠ করে এবং কোরআন তার ঘরে শোভা পায়, তবুও এর মধ্যে কম-বেশি হয়ে যায়। আমরা বলিঃ আমরা আপনার কাছে এমন একটি হাদীছ শুনতে চাই, যা আপনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছেন। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য হাযির হই যে হত্যার কারণে নিজের উপর দোযখ অবধারিত করে নিয়েছে। তখন তিনি বলেনঃ তার তরফ থেকে একটি গোলাম আযাদ করে দাও, যার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহ ঐ ব্যক্তির সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে দোযখের আগুন থেকে মুক্ত করে দেবেন।

ছবি বানান