Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯২৪

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেনঃ আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হয়ে তায়েফের দুর্গ অবরোধ করি। মুআদ বলেন, এ সময় আমি আমার পিতাকে বলতে শুনি, যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফিরের প্রতি তীর নিক্ষেপ করবে সে একট মর্তবা লাভ করবে। এরূপে হাদীছ বর্ণিত হয়েছে। রাবী বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছিঃ যদি কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম গোলামকে আযাদ করে দেয়, তবে আল্লাহ তাকে সে গোলামের বিনিময়ে তার প্রত্যেক অস্থি-মজ্জাকে দোযখের আগুন থেকে রক্ষা করবেন। আর যদি কোন মুসলিম নারী কোন মুসলিম দাসীকে আযাদ করে দেয়, তবে আল্লাহ তাকে দাসীর বিনিময়ে তার প্রত্যেক অস্থি-মজ্জাকে কিয়ামতের দিন দোযখের আগুন থেকে রক্ষা করবেন।

ছবি বানান