Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৮২

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

নাসীর ইবন ফারাজ (রহঃ) .... মু’আয ইবন আনাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খাওয়ার পর এ দু’আ পাঠ করবেঃ (অর্থ) ’সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়াইছেন এবং আমাকে এ রিযিক দিয়েছেন, আমার চেষ্টা ও শক্তি ব্যতিরেকে।’ তার জীবনের আগের পরের সব গুনাহ মাফ করে দেয়া হবে। আর যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এ দু’আ পড়বেঃ সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাকে পড়িয়েছেন এবং এর ব্যবস্থা করে দিয়েছেন আমার শক্তি ও চেষ্টা ছাড়া” তার আগের ও পরের জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। [দুই জায়গায় 'পরবর্তী গুনাহ' এ অতিরিক্ত অংশ বাদে।]

ছবি বানান