Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৮৩

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কয়েকটি কাপড় আসে, যার মধ্যে একটি ডোরা কাটা পশমী চাদরও ছিল। তখন বলেনঃ তোমরা কাকে এ চাদর পাওয়ার উপযুক্ত মনে কর? তখন সকলে চুপ করে থাকলে, তিনি বলেনঃ তোমরা উম্মু খালিদকে আমার কাছে নিয়ে এসো। তখন তাকে আনা হলে, তিনি তাকে সে চাদর পরিয়ে দেন এবং দু’বার এরূপ বলেনঃ তুমি একে পরিধান করে পুরানা করে ফেল। আর তিনি সে চাদরের লাল ও হলুদ রঙয়ের ডোবার দিকে তাকিয়ে বলেনঃ সানাহ, সানাহ! হে উম্মু খালিদ! উত্তম কোন বস্তুকে হাবশী ভাষায় সানাহ বলা হয়।

ছবি বানান