দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০০৫
তিনি বলেনঃ রোমের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিয়া স্বরূপ একটি রেশমী-চোগা (এক ধরনের জামা) প্রেরণ করেন। তিনি তা পরিধান করেন, যা পরিধানের পর তাঁর হাত হেলানের দৃশ্য এখনও আমার চোখে উদ্ভাসিত। পরে তিনি তা জা’ফর এর নিকট প্রেরণ করেন। তিনি তা পরিধান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বলেনঃ আমি এটা তোমার পরার জন্য দেয়নি। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তবে এটা কি করবো? তিনি বলেনঃ তুমি এটা তোমার ভাই নাজাশীর নিকট পাঠিয়ে দাও।