দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০০৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি লাল রঙের জীনের উপর আরোহন করি না, কুসুম (হলুদ) রঙের কাপড় পরিধান করিনা এবং এমন জামা ব্যবহার করি না যার সাথে রেশম মিশ্রিত থাকে। তিনি আরো বলেনঃ পুরুষের খোশবু হলো এমন যাতে সুগন্ধি থাকবে, কিন্তু রঙ থাকবেনা এবং মহিলাদের খোশবু হবে রঙ বিশিষ্ট, তবে সুগন্ধহীন। রাবী সাঈদ বলেনঃ মহিলাদের জন্য এ নির্দেশ তখন, যখন তারা বাইরে বের হবে। কিন্তু যখন তারা স্বামীর সাথে থাকবে, তখন তারা খুশীমত যে কোন খোশবু ব্যবহার করতে পারবে।