দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০১০
একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নকশাওয়ালা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, যার কারুকার্যের প্রতি দৃষ্টি তার আকৃষ্ট হয়। সালাত শেষে তিনি বলেনঃ তোমরা আমার এ চাদরটি নিয়ে জাহমের নিকট যাও এবং তার নিকট হতে সাদা চাদর আনো; কেননা, এর কারুকার্য আমার সালাতের মধ্যে অমনোযোগিতার সৃষ্টি করেছে।