দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০১১
তিনি বলেনঃ একদা আমি ইবনে উমার (রাঃ)-কে বাজার থেকে একখানি শাল খরিদ করতে দেখি। তিনি তাতে একটি লাল রঙয়ের রেশমী সূতা দেখে তা ফিরিয়ে দেন। তা দেখে আমি আসমা (রাঃ) এর নিকট এসে এ সম্পর্কে বর্ণনা করলে, তিনি বলেনঃ হে দাসী! তুমি আমার নিকট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুব্বাটি আনো। তখন সে একটি কম কারুকার্য খচিত জুব্বা আনে, যার পকেট, আস্তীন এবং সামনে পিছনে রেশমের কাজ করা ছিল।