দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০১২
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিস রেশমী কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন। তবে যে বস্ত্রের বুটি বা তার তানা রেশমের তা ব্যবহারে কোন ক্ষতি নেই। باب فِي لُبْسِ الْحَرِيرِ لِعُذْرٍ ১০. কোন কারনবশত রেশমী কাপড় পরিধান করা। ৪০১২ (ক). নুফায়লী (রঃ) .... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান ইবনে আওফ এবং যুবায়র ইবনে আওয়াম -কে কোন এক সফরে, তাদের পাঁচড়া হওয়ার কারণে, রেশমী কাপড় পড়ার অনুমতি দেন। -সহীহ।