Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৪২

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি তার লুঙ্গী পায়ের গিঁটের নীচে ঝুলিয়ে সালাত আদায় করা কালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি যাও এবং উযূ কর। সে ব্যক্তি উযূ করে আসলে, তিনি আবার বলেনঃ যাও, উযূ কর। তখন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার কী হয়েছে, আপনি তাকে উযূ করতে বলছেন; আর সে উযূ করার পর আপনি নীরব থাকছেন? তখন তিনি বলেনঃ এ ব্যক্তি লুঙ্গী ঝুলিয়ে সালাত আদায় করে, অথচ যে এভাবে সালাত আদায় করে, আল্লাহ্ তার সালাত কবূল করেন না।

ছবি বানান