Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৪৩

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

হাফস ইবন আমর (রহঃ) .... আবূ যার থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ মহান আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আর না তাদের গুনাহ্ থেকে পবিত্র করবেন এবং তাদেও জন্য রয়েছে মর্মন্তুদ শাস্ত। তখন আমি জিজ্ঞাসা করিঃ এরা কারা, ইয়া রাসূলাল্লাহ! যারা বরবাদী ও ধ্বংসের শিকার হবে? তিনি বলেনঃ যারা গর্বভরে কাপড় পায়ের গিঁটের নীচে ঝুলিয়ে পরে, উপকার করে খোঁটা দেয় এবং যে সব ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে।

ছবি বানান