Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১১০

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেনঃ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মায়মূনা (রাঃ) বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আজ রাতে জিবরীল (আঃ) আমার সঙ্গে দেখা করেননি। এরপর তিনি অনুভব করেন যে, তাঁর খাটের নীচে একটি কুকুরের ছানা আছে। তখন তিনি তাকে বের করে ফেলার নির্দেশ দেন এবং নিজের হাতে পানি নিয়ে সেখানে ছিটিয়ে দেন। এরপর জিবরীল (আঃ) তাঁর সঙ্গে দেখা করে বলেনঃ আমি সে ঘরে প্রবেশ করি না, যেখানে কুকুর এবং ছবি থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কুকুর মেরে ফেলার নির্দেশ দেন। এমন কি তিনি ছোট বাগানের সংরক্ষণকারী কুকুরও হত্যার নির্দেশ দেন এবং বড় বাগানের কুকুরকে হত্যা করা হতে অব্যাহতি দেন।

ছবি বানান