Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১১১

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আঃ) আমার কাছে এসে বলেন, আমি গতরাতে আপনার কাছে এসেছিলাম, কিন্তু ঘরের দরজায় ছবি, কারুকার্য খচিত রঙীন কাপড়ের পর্দা এবং কুকুরের কারণে আমি বাধাপ্রাপ্ত হই। এতএব, আপনি ঘরের মধ্যে যে ছবিগুলো আছে, তাদের মাথা কেটে ফেলতে বলুন, যাতে তা গাছের ন্যায় অবশিষ্ট থাকে। আর আপনি পর্দা ছিড়ে দু’টি বালিশ বানাতে বলুন, যাতে আপনি হেলান দিয়ে বসতে পারেন এবং ঘর থেকে কুকুর বের করার নির্দেশ দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরূপ করেন। এ সময় হাসান ও হুসায়ন এর চৌকির নীচে যে কুকুর শুয়ে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমে তা বের করা হয়।

ছবি বানান