আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১১৩
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ফুযালা ইবন উবায়দ (রাঃ) এর নিকট যান। আর এ সময় তিনি মিসরে ছিলেন। তিনি তাঁর কাছে গিয়ে বলেনঃ আমি আপনার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আসিনি, বরং আমি এবং আপনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিছ শুনেছিলাম, আমি মনে করি, আপনি তা আমার চাইতে অধিক স্মরণে রেখেছেন। তিনি বলেনঃ সেটি কোন হাদিছ? তিনি বলেনঃ অমুক, অমুক হাদিছ। এরপর ঐ সাহাবী ফুযালা -কে জিজ্ঞাসা করেনঃ আপনি তো এখানকার শাসনকর্তা, অথচ আমি আপনাকে আলু-থালু বেশে দেখছি কেন? তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক আরাম-আয়েশ করতে নিষেধ করেছেন। এরপর ঐ সাহাবী আবার জিজ্ঞাসা করেনঃ আমি আপনার পায়ে জুতা দেখছি না কেন? তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে মাঝে খালি পায়ে থাকারও নির্দেশ দিতেন।