Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১১৪

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ তাঁর নিকট দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ তোমরা কি শোন না! তোমরা কি শোন না! সরলভাবে অনাড়ম্বর জীবন যাপন করাই ঈমানের চিহ্ন। সরলভাবে অনাড়ম্বর জীবন যাপন করাই ঈমানের দলীল। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইনি হলেন আবূ উমামা ইবন ছা’লাবা আনসারী ।

ছবি বানান