Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২০০

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন ইমামের নিকট বায়আত গ্রহণ করে, তার উচিত, সাধ্যমত তার আনুগত্য করা। এ সময় যদি অন্য কোন নেতা এসে তাঁর সাথে ঝগড়া শুরু করে দেয়, তবে তাকে হত্যা করবে। রাবী আবদুর রাহমান (রহঃ) বলেনঃ তখন আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ তুমি কি ইহা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনেছ? তিনি বলেনঃ অবশ্যই আমার দু’টি কান তা শ্রবণ করেছে এবং আমার অন্তর তা হিফাজত করেছে। রাবী বলেন, আমি বলিঃ তোমার এই চাচার ছেলে মুআবিয়া আমাদের এরূপ-এরূপ করতে বলে? (অর্থাৎ সে আলী তিনি বলেনঃ সে যেখানে আল্লাহ্‌র আনুগত্য করে, সেখানে তার আনুগত্য করবে এবং সে যেখানে আল্লাহ্‌র নাফরমানী করে, সেখানে তার আনুগত্য করবে না।

ছবি বানান