দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২০১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরবের ঐ ফিতনার প্রতি আফসোস! যা খুবই নিকটবর্তী। যে ব্যক্তি নিজের হাতকে তা থেকে ফিরিয়ে রাখবে, সে নাজাত পাবে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইব্ন ওয়াহাব, জারির, উবায়দুল্লাহ্ নাফি’ (রহঃ) সূত্রে ইব্ন উমার থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে সময় অতি নিকটবর্তী, যখন মুসলিমদের মদীনাতে ঘিরে ফেলা হবে, এমনকি সব চাইতে দূরে, সালাহ নামক স্থানে, তাদের পতাকাবাহী নেতা হবে।