আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২০৯
তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছি। এরপর তিনি আবূ বাক্রা (রাঃ) বর্ণিত হাদীছের অনুরূপ বর্ণনা করে বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ ফিতনায় যারা যারা মারা যাবে, তারা জাহান্নামে যাবে। রাবী বলেনঃ তখন আমি ইব্ন মাস’উদ (রাঃ)-কে জিজ্ঞাসা করিঃ এ অবস্থার সৃষ্টি কখন হবে? তিনি বলেনঃ যখন ব্যাপক হত্যা শুরু হবে, এমনকি বন্ধু ও বন্ধুর হাত থেকে রক্ষা পাবে না। আমি বলিঃ যদি আমি সে সময় পাই, তবে আপনি আমাকে কি করতে বলেন? তিনি বলেনঃ তুমি তোমার হাত ও মুখকে নিয়ন্ত্রিত করবে এবং নিজ ঘরে জড়-পদার্থের ন্যায় অবস্থান করবে। এরপর উছমান (রাঃ)-কে যখন শহীদ করা হয়, তখন আমার ধারণা হয় যে, সে ফিতনা শুরু হয়েছে। তখন আমি আমার বাহনে সওয়ার হয়ে দামিশকে চলে যাই এবং সেখানে হুরায়ম ইব্ন ফাতিক (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করি এবং তাঁর কাছে এ হাদীছ বর্ণনা করি। তখন তিনি আল্লাহ্র নামে শপথ করেন, যিনি ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং বলেনঃ আমি ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ শুনেছি, যেরূপ তুমি ইব্ন মাসঊদ থেকে বর্ণনা করলে।