দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২১০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের আগে ফিতনা এরূপ ধারন করবে, যেরূপ রাতের গভীর আধার। সে সময় লোক সকালে মু’মিন হলে, সন্ধ্যায় কাফিরে পরিণত হবে এবং সন্ধ্যায় মু’মিন হলে, সকালে কাফির হয়ে যাবে। এ সময় উপবেশনকারী দণ্ডায়মান ব্যক্তির চাইতে এবং পদচারী দ্রুতগামী ব্যক্তির চাইতে উত্তম হবে। এ ফিতনার সময় তোমরা তোমাদের তীর-ধনুক ভেঙে ফেলবে এবং তরবারি পাথরের উপর আঘাত করে ভোতা করে ফেলবে। এরপরও যদি কেউ তোমাদের উপর হামলা করতে চায়, তবে সে যেন আদমের উত্তম সন্তান এর মত হয়।