দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৫৪
জা’ফর ইব্ন মুসাফির (রহঃ) .... বুরায়দা তার পিতা হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তুর্কীর একটি ছোট চোখ বিশিষ্ট কাওম তোমাদের বিরুদ্ধে যুদ্ধে করবে। তিনি আরো বলেনঃ তোমরা তিনিবার তাদের পরাস্ত করবে, এমন কি তোমরা তাদের আরব উপদ্বীপের সাথে মিলিয়ে দেবে। তাদের মধ্যে যারা প্রথমবার পালাবে, তারা মুক্তি পাবে। দ্বিতীবার যুদ্ধের সময় কিছু লোক ধ্বংস হবে এবং কিছু লোক নাজাত পাবে। আর তৃতীয়বার যুদ্ধের সময় তারা সমূলে ধ্বংস হবে, অথবা তিনি এ ধরনের কিছু বলেছেন।