Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৫৫

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

তিনি বলেনঃ আমি আমার পিতাকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের কিছু লোক নীচু যমীনে অবতরণ করবে, যাকে বসরা বলা হয়, যা এক নদীর পাশে অবস্থিত হবে, যার নাম হলো-দাজলা। সে নদীর উপর একটা পুল হবে। সেটা ঘন বসতিপূর্ণ এলাকা হবে এবং তা মুহাজিরদের শহরে পরিণত হবে। রাবী ইব্‌ন ইয়াহ্‌ইয়া (রহঃ) বলেন, আবূ মুআম্মার বলেছেনঃ শহরটি মুসলিমদের শহরে পরিণত হবে। শেষ যুগে ’কানতুরার’ বংশধরণ, যারা চওড়া চেহারা এবং ছোট চোখ বিশিষ্ট হবে, তারা নদীর তীরে অবতরণ করে তিন দলে বিভক্ত হয়ে পড়বে। তাদের একদল গরুর লেজের ব্যবসা এবং কৃষিকাজে লিপ্ত হয়ে ধ্বংস হবে, দ্বিতীয় দল তাদের জান-বাঁচিয়ে কাফির হয়ে যাবে এবং তৃতীয় দলটি তাদের বাচ্চাদের পেছনে রেখে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে।

ছবি বানান