Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৭৭

প্রায় ২ মিনিট · ১৮২ শব্দ

তিনি বলেনঃ ’একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর আরোহণ করেন, তারপর বলেনঃ কিছু লোক সমুদ্রে ভ্রমণকালে তাদের খাবার ফুরিয়ে যায়। তখন তারা খাদ্যের অন্বেষণে এক দ্বীপে গিয়ে উপস্থিত হলে, তাদের সাথে এক গোয়েন্দা রমণীর দেখা হয়। রাবী ওয়ালীদ (রহঃ) বলেনঃ আমি তখন আবূ সালামা (রাঃ)-কে জিজ্ঞাসা করেঃ ঐ গোয়েন্দা রমণী কে ছিল? তিনি বলেনঃ সে এমন এক মহিলা ছিল, যে তার দেহের ও মাথার চুল টেনে ছিড়ছিল। সে মহিলা (তাদের) বলেঃ তোমরা এই প্রাসাদে প্রবেশ কর। এরপর পূর্বোক্ত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা প্রসংগে বলেনঃ তখন সে (দাজ্জাল) ’বায়সান’ নামক স্থানের খেজুর ও যাআর নামক কুপ সম্পর্কে জিজ্ঞাসা করে। রাবী বলেনঃ সে-ই দাজ্জাল। আবূ সালামা (রাঃ) আমাকে বলেন, জাবির (রাঃ) এ হাদীছ সম্পর্কে আরো অনেক কিছু বর্ণনা করেন, যা আমার মনে নেই। জাবির (রাঃ) বলেনঃ দাজ্জাল হলো ইব্‌ন সাঈদ, । তখন আমি বলিঃ সে তো মারা গেছে? তিনি বলেনঃ যদিও সে মারা গেছে! আমি বলিঃ সে তো ইসলাম কবূল করেছিল? তিনি বলেনঃ যদিও সে ইসলাম কবূল করেছিল! আমি বলিঃ সে তো মদীনাতে প্রবেশ করেছিল? তিনি বলেনঃ যদিও সে মদীনাতে প্রবেশ করেছিল!

ছবি বানান