Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৭৮

প্রায় ২ মিনিট · ২২৯ শব্দ

একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীর সাথে, যার মধ্যে উমার ইব্‌ন খাত্তাব (রাঃ) ছিলেন, ইব্‌ন সাঈদ এর কাছে যান। তখন সে বনূ মুগালার দুর্গের পাশে বাচ্চাদের সাথে খেলা করছিল, আর সে সময় সে নিজেও ছোট ছিল। এ সময় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রাখার আগে সে জানতে পারিনি এবং তাকে চিনতেও পারিনি। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কি এরূপ সাক্ষ্য দিচ্ছ যে, আমি আল্লাহর রাসূল? তিনি বলেন, ইবন সাইয়্যাদ তাঁর দিকে তাকিয়ে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উম্মীদের রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ আমি আল্লাহ্‌ ও তার রাসূলদের উপর ঈমান রাখি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার কাছে কি আসে? তখন সে বলেঃ আমার কাছে সত্য এবং মিথ্যা উভয় ধরনের খবর আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তোমার কাজ সন্দেহপূর্ণ। এরপর রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার জন্য একটি বিষয় গোপন রেখেছি, আর তা হলো- ’যেদিন আসমান হতে স্পষ্ট ধোঁয়া বের হবে, (অর্থ্যাৎ সে সময় দাজ্জাল বের হবে)। তখন ইব্‌ন সাঈদ বলেঃ গোপন বিষয়টি হলো ’দুখ, অর্থ্যাৎ ধোঁয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুই দুর-হ; তুই তোর ধারণার বেশী কিছুই করতে পারবি না। এ সময় উমার বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আপনি আবার তাকে হত্যার অনুমতি দিন। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি সে দাজ্জাল না হয়, তবে তাকে হত্যা করায় কোন লাভ নেই।

ছবি বানান