Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৯০

প্রায় ২ মিনিট · ১৬৯ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আবূ ছা’লাবা খুশানী -কে জিজ্ঞাসা করে, হে আবূ ছা’লাবা! এ আয়াত সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেনঃ আল্লাহ্‌র শপথ! তুমি এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকেই জিজ্ঞাসা করেছে। একদা আমি এ আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ তুমি তোমার সম্পর্কে চিন্তা-ভাবনা করার পর তোমার দায়িত্ব হলো- সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। একাজ তুমি ততক্ষণ করবে, যতক্ষণ না তুমি লোকদের কৃপণতার অনুসারী এবং স্বীয় খাহেশের অনুগামী দেখবে। আর দুনিয়াকে দীনের উপর প্রাধান্য দিতে থাকে এবং প্রত্যেক অহংকারী ব্যক্তি নিজের মতামতের অনুসরণকারী হয়। এমতাবস্থায় তুমি তোমার সম্পর্কে চিন্তা-ভাবনা করবে এবং সাধারণের কথা পরিত্যাগ করবে। কেননা, এর পরেই সবরের সময়। আর সে সময় সবর করা এরূপ, যেন জ্বলন্ত আগুন হাতে রাখা। সে সময় যে ব্যক্তি নেক আমল করবে, সে পঞ্চাশ জনের সমান ছাওয়াব পাবে। তখন জনৈক সাহাবী জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! তাদের মাঝের পঞ্চাশ জনের নেকীর অনুরূপ নেকী সে পাবে? তিনি বলেনঃ তোমাদের মত পঞ্চাশ জনের ছাওয়াবের অনুরূপ ছাওয়াব সে পাবে।

ছবি বানান