দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৯১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে সময় তোমাদের অবস্থা কিরূপ হবে? অথবা তিনি বলেনঃ অচিরেই সে সময় আসছে, যখন ভাল লোকদের ছিনিয়ে নেওয়া হবে- এবং খারাপ লোকেরা জীবিত থাকবে। সে সময় তারা তাদের আমানত ও ওয়াদা পূরণ করবে না, বরং তারা দ্বিধা-বিচ্ছিন্ন হয়ে পড়বে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দু’হাতের আংগুল মিশ্রিত করার পর বিচ্ছিন্ন করে দেখান। তখন সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! সে সময় আমরা কি করবো? তিনি বলেনঃ তখন তোমরা যা ভাল বলে বিবেচনা করবে, তা করবে এবং যা খারাপ মনে করবে, তা পরিত্যাগ করবে। বিশেষতঃ সে সময় তোমরা সকলের চিন্তা না করে, নিজেদের ব্যাপারে বিশেষভাবে চিন্তা-ভাবনা করবে।