দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৯২
তিনি বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে সমবেত ছিলাম। সে সময় তিনি একটি ফিতনার বিষয় উল্লেখ করে বলেনঃ যখন তোমরা লোকদের আমানতে খিয়ানত, ওয়াদা খেলাফী এবং বিচ্ছিন্ন অবস্থায় দেখবেঃ এ সময় তিনি তার হাতের আংগুল একত্রিত করার পর বিচ্ছিন্ন করেন। রাবী বলেনঃ এ সময় আমি তাঁর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করিঃ তখন আমাদের করণীয় কি? আল্লাহ্ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। তিনি বলেনঃ সে সময় তুমি তোমার ঘরে অবস্থান করবে। নিজের জিহ্বাকে সংযত রাখবে, তোমার বিবেচনায় যা ভাল মনে করবে, তা-ই করবে এবং যা খারাপ মনে করবে, তা পরিহার করবে। সে সময় তুমি সকলের কথা চিন্তা না করে, নিজের চিন্তাই করবে।